আলী আহাম্মদ চৌধুরী সিরাজদিখান মুন্সীগঞ্জ –
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গোড়াপীপাড়া তরুণ প্রজন্মের উদ্যোগে ডিগ-বল ফটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় গোড়াপীপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।
টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মোঃ মেহেদী হাসান সজলের সভাপতিত্বে ও মালখানগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হিমেল আহমেদের সঞ্চালনায় ডিগ-বল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা।
এই ডিগ-বল ফুটবল খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে, এর মধ্যে উদ্বোধনী খেলায় কাবাডি স্পোর্টিং ক্লাব ঢাকা কে ৬-০ গোলে হারিয়ে নিমতলা একাদশ নিমতলা বিজয়ী হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন জন্টু, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, মুন্সিগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আকরাম,
জেলা যুবদলের কমিটির সদস্য হাসান আহমেদ, সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল আহমদ ও মোঃ কুরবান, মালখানগর ডিগ্রী কলেজ ছাত্র দলের ১নং যুগ্ম আহ্বায়ক রবিন শেখ, ইউনিয়ন যুবদল নেতা পলাশ ভূইয়া, মোঃ ইমন। খেলা পরিচালনায় ছিলেন মোঃ রবিন,শিহাব,মোঃ হাবিব, মোঃ তানভীর সহ আরো অনেকে।
আলী আহাম্মদ চৌধুরী
২৫-০১-২০২৫ ইং