বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন Notice: Please configure GTranslate from WP-Admin -> Settings -> GTranslate to see it in action.
Headline
মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সিরাজদিখানে সরকারি রাস্তা কাটার অভিযোগ: জনমনে , প্রশাসনের নীরবতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ । তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ৩ দিনের কর্মসূচি সম্পন্ন। মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দের জেরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১ কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি – সেন্টু
Headline
Wellcome to our website...
কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি – সেন্টু
/ ১ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

জাহিদ হোসাইন, নারায়ণগঞ্জ:
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন মাঠে মহানগর বিএনপির একাংশের নেতৃবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিলো বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে। এটা খানপুরের মাটি, কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। আপনারা জানেন ১৫ই আগস্ট ৭৫, আমাদের ২১ ফেব্রুয়ারী, ৫২ তে যারাই নেতৃত্ব দিয়েছে তারা এ মাটিরই সন্তান।

মাসুদুজ্জামান মাসুদ আমাদের হাতেই তৈরি, সে তৃনমুল থেকে যুবদলের কর্মী হিসেবে উঠে এসেছে। মাসুদ ও তার পরিবারের লোকজন আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত। অতীতে ছিলো এখনও আছে। তাই আসুন এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থী মাসুদকে নিরঙ্কুশ ভোটে জয় লাভ করাই।

মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, বারের সাবেক সহ-সভাপতি এড. রেজাউল করিম রেজা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন, যুবদল নেতা সরকার আলম, জাহাঙ্গীর মাদবর, জয়নাল প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page