বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন Notice: Please configure GTranslate from WP-Admin -> Settings -> GTranslate to see it in action.
Headline
মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সিরাজদিখানে সরকারি রাস্তা কাটার অভিযোগ: জনমনে , প্রশাসনের নীরবতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ । তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ৩ দিনের কর্মসূচি সম্পন্ন। মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দের জেরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১ কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি – সেন্টু
Headline
Wellcome to our website...
মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে তিন দফা মারামারি আহত ২০
/ ১৫২১ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশকে ঘিরে তিন দফায় মারামারির ঘটনা ঘটেছে। সেই মারামারিতে অন্তত ২০জন আহত হয়েছেন দাবি প্রত্যক্ষদর্শীদের । তবে হাসপাতাল কর্তপক্ষ জানিয়েছেন ১০জনের উপরে গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের সুপার মার্কেট চত্বর ও পিটিআই চৌরাস্তা এলাকায় এই মারামারি ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নাদিম (১৭), মেহেদী হাসান (২৬), অপু খান (১৯), আরিফজুজ্জামান (৩৭), উজ্জ্বল (৪৫), মাসুদ (২০), মনির হোসেন (৫৮), জসিম উদ্দিন (৫২) বাকীদের নাম পাওয়া যায়নি।

প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। পিটিআই স্কুলের এই গলির সামনেও একটি মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানাগেছে জেলা বিএনপির সমাবেশে যোগদান কালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় ।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মেহেদী হাসান ও অপু খান নামের দুইজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

প্রত্যাক্ষদর্শীরা জানান,সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন থেকে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে, ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লা,সাধারণ সম্পাদক জাকির সরকার,

বিএনপি নেতা আতিক মল্লিক সহ একটি মিছিল জেলা বিএনপির সমাবেশ যোগদানের লক্ষে শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় পৌছলে তাদের প্রতিপক্ষ রহিম মোল্লার কর্মী সর্মথকরা মিছিলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এসময় তাদের সরাতে গেলে মিছিলের উপর চালিয়ে এলোপাতাড়ি মারধর করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

অপর দিকে শহরের দক্ষিণ ইসলামপুরের যোগীনিঘাট এলাকার সাথে মোল্লার চর এলাকার লোকজনের মধ্যে দুই দফা মারামারি হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

মারামারি বিষয়টি দুঃখজনক দাবি করে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা বলেন,আমাদের মিছিলের সামনে রহিম মোল্লার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সরাতে গেলে আমাদের উপর হামলা চালায় তারা। এসময় তাদের এলোপাতাড়ি মারধরে আমাদের কমপক্ষে ৫ জনকে আহত হয়েছে । যা খুবই দুঃখজনক।

তবে নিজেরা হামলার শিকার হয়েছে বলে দাবি করে রহিম মোল্লা বলেন, আওলাদ হোসেন মোল্লার মিছিল থেকে আমার কর্মীসর্মথকদের উপর হামলা চালানো হয়।

এতে আমাদের ৫ জন আহত হয়েছে। আমরা এরা সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সামাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় মারামারির ঘটনা ঘটেছে।

ইসলামপুর দুই গ্রুপের মধ্যে মারামারির খবর পেয়েছি। অপরদিকে মোল্লাকান্দির দুই গ্রুপে মারামারি হয়েছে। তবে থানায় কোন গ্রুপই লিখিত বা মৌখিক কোন অভিযোগ করেনি। কতজন আহত হয়েছে তাও জানা যায়নি।

মুন্সীগঞ্জ

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page