সৈয়দ মোহাম্মদ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ:
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শাহ্-শের আলী গ্রীণ লাউঞ্জ এর সেমিনার সেকশানে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে গজারিয়ায় সামাজিক অবক্ষয় রোধকল্পে তরুণ, সুশীল সমাজ, শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে দেখা যায় ২৮ মে (বুধবার) বিকাল ৪ টায় শাহ-শের আলী গ্রীণ লাউঞ্জে রেনেসাঁ ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন গজারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠক, সমাজকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ নানা শ্রেণির পেশার ব্যক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
এসময় জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার ইঞ্জি. সৈয়দ মোহাম্মদ শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম সোনারগাঁ – গজারিয়া টুরিস্ট জোনের পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি অধ্যক্ষ ইঞ্জি. মোঃ মামুন শরীফ,
গজারিয়া কলিম উল্লাহ্ বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ খালেদা নাহার, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহৃবায়ক মাহাবুল খাঁন, গজারিয়া উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মাজেদ মেম্বার, গজারিয়া উপজেলা বিএনপি সদস্য হারুন অর রশীদ দেওয়ান, ভোরের আলো তরুণ সংঘ সভাপতি ইঞ্জি. দিদার আলম।
এছাড়াও অনুষ্ঠানে অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামাল সাঈদ, গজারিয়া উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সভাপতি ফজলুল হক নয়ন,
তেতুইতলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস সাদেক স্বপন, পরিবেশ রক্ষা উন্নয়ন কমিটি সভাপতি মোঃ হোসাইন, গজারিয়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম,
মেঘনা উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মালেক, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ইন্সট্রাক্টর ইঞ্জি. নূরে আলম হোসেন, গজারিয়া উপজেলা সমাজকর্মী ও সংগঠক ইউসুফ আলী দেওয়ান গজারিয়া যুবদল নেতা শাহাদত হোসেন পান্নু সহ প্রমূখ।
এসময় উপস্থিত বক্তারা গজারিয়া উপজেলায় সমসাময়িক সামাজিক অবক্ষয় রোধে করণীয় ও উপজেলার বিভিন্ন সমাজে বিদ্যমান ব্যাধি হতে বাঁচতে বর্জনীয় দিকগুলো তুলে ধরেন।
এসময় বক্তারা সাধারনত সমাজে বিদ্যমান কিশোর গ্যাং, ধর্ষণ, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ, দুর্নীতি, চাঁদাবাজি সহ নানা ব্যাধিতে জর্জরিত সমাজ ব্যবস্থার কঠোর সমালোচনা করেন।
অনুষ্ঠানের উপস্থিত বক্তারা ধিক্ কন্ঠস্বরে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রর্বতক প্রমত চৌধুরীর সুরে যেন তাল মিলিয়ে বলেন আমাদের সমাজে ব্যাধিই সংক্রামক,স্বাস্থ্য নয়! তাই অনুষ্ঠানে আগত অতিথিরা জোর দিয়ে মোটাদাগে বলার চেষ্টা করেন আধুনিক গজারিয়া বিনির্মাণে সামাজিক অবক্ষয় রোধের কোন বিকল্প নেই। আর সেজন্য সবার আগে দরকার সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।