মুন্সিগঞ্জের গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত গুরুতর আহত-৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পিকআপ ভ্যানের চালক সহ আরও একজন।

নিহত পিকআপ ভ্যানের হেলপার সোহাগ হাওলাদার (২৭) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের বাসিন্দা ও সহিদ হাওলাদারের ছেলে।

এছাড়া আহত পিকআপ ভ্যান চালক একই উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের মাহবুব মিয়ার ছেলে অহিদুল (২২) বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে একই সময় মহাসড়কের আলিপুরা এলাকায় ঢাকা মুখী সড়কে পণ্য-বোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে দুমড়ে মুচড়ে গেছে কাভার্ড ভানের সামনের বিভিন্ন অংশ। এ ঘটনায় আহত গুরুতর আহত হয়েছে চালক সহ আরও একজন।

পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান চালক’কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহত কাভার্ড ভ্যানের চালক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাক কান্দিয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে কাওসার মিয়া(২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান,পৃথক দুটি দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১টি মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনা কবল