শোকাবহ আগস্টে মুন্সিগঞ্জে মাসব্যাপী চলছে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি 
নিজস্ব প্রতি‌বেদকঃ
শোকাবহ আগস্টের মাস ব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে  দ্বিতীয় দিন রান্না করা খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রনেতা ও জেলা তরুণ লীগ সভাপতি মৃদুল দেওয়ান।
বুধবার দুপুর থেকে শহরের সুপার  চত্বর এলাকায় বিকেল পাঁচটা পর্যন্ত পথচারী,যানবাহন  চালকসহ হতদরিদ্র ছিন্নমূল  মানুষের মাঝে  রান্না করা খাবার বিতরণ করেন।
এ সময়  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু ছাড়াও যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ তরুণ লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা জানান,মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্দেশে ও সার্বিক সহযোগিতায় পথচারী যানবাহন চালক ছিন্নমূল মানুষসহ হতদরিদ্রদের মাঝে শোকাবহ আগস্ট উপলক্ষে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সৈনিকদের   রুহের মাগফেরাত কামনা করে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
সেই কর্মসূচির অংশ  হিসেবে প্রতিদিন মুন্সিগঞ্জ ৩ আসন তথা মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবার সর্বস্তরের মানুষের মাঝে বিতরণ করা হবে।
তবে রান্না করা খাবার পেয়ে পথচারী যানবাহন চালক  ও হতদরিদ্র ছিন্নমূল মানুষেরা বেজায় খুশি হয়ে বলেন,কাজে বের হলে  উপার্জিত টাকার একটি বড় অংশ চলে যায় দুপুরের খাবার আয়োজনে ফলে কাজ শেষে বাড়িতে গেলে সংসারে অভাব অনটন  লেগেই থাকে। তবে দুপুরের রান্না করা খাবার বিতরণের এমন উদ্যোগ আমাদের মতো কর্মজীবী মানুষের বিরাট উপকারে এসেছে।
একদিকে যেমন দুপুরের খাবারের টাকা বেঁচে যাচ্ছে অপর দিকে সময়টাও কম লাগছে ফলে আমাদের কাজ করতে সুবিদা হচ্ছে। তাই এমন উদ্যোগ সবসময় চলমান থাকলে শ্রমজীবী মানুষদের দুঃখ কিছুটা হলেও লাগব হবে।