পাগল নাজিম উদ্দিন শাহ্ চিশতী (রঃ)এর ৯২তম বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হবে।

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ে তাকবীর আল্লাহ আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ আগামী ৬,৭,৮,ফেব্রুয়ারী মুন্সিগঞ্জের সিরাজদিখানে দয়াল বাবা হযরত পাগল নাজিম উদ্দিন শাহ্ চিশতী (রঃ)এর দরবার শরীফে ৯২তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।

উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর বাউল বাড়ি মাজার কমিটির পক্ষে হাজী মোঃ নূর হোসেন বাউল সভাপতিত্বে
খাদেম হাজী মোঃ আলী আহম্মেদ বাউল সার্বিক সহযোগিতায় সৈয়দ মোঃ আমির হোসেন ও মোঃ শহিদ বাউল এর ওরশ পরিচালনায় এই ওরশ অনুষ্ঠিত হবে।

৬ ফেব্রুয়ারী ১ম দিন রওজা গোসল, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও নিশি পালন

৭ ফেব্রুয়ারী ২য় দিন তবারক বিতরন এবং রাতে বাউল গান পরিবেশন করিবেন বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী আখি সরকার ও ইয়ামিন সরকার

৮ ফেব্রুয়ারী ৩য় দিন লালন গীতি গান পরিবেশন করিবেন বাংলাদেশের বিখ্যাত লালন শিল্পী শফি মন্ডল ও সামছুল হক চিশতী।

আশেকান ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে মাজার কৃতপক্ষ