রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ে প্রধানমন্ত্রীর জন্ম‌দিন উপল‌ক্ষে কেক কাট ও বৃক্ষ রোপন।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্ম‌দি‌ন উপল‌ক্ষে কেক কাটা ও বৃক্ষ রোপন করা হ‌য়ে‌ছে।
মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ে বুধবার দুপু‌রে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৬ তম জন্মদিন পালন ও বৃক্ষ রোপন অনু‌ষ্ঠিত হয়।

মিরকা‌দিম পৌরসভার সা‌বেক প‌্যা‌নেল মেয়র (১) ও রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ের ৫ বা‌রের সা‌বেক সফল সভাপ‌তি হাজী মোঃ আবদাল হো‌সেন এসময় প্রধান অ‌তি‌থি উপ‌স্থিত থে‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৬তম জন্ম‌দি‌নের কেক কা‌টেন ও বৃক্ষ রোপন ক‌রেন।

এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মিরকা‌দিম পৌরসভার ৫নংওয়ার্ড কাউন্স‌িলর মোঃ ইদ্রিস টুল‌ু , সমাজ সেবক মোঃ বরজাহান মিয়া, সমাজ সেবক মোঃ‌ দিদার হো‌সেন, সমাজ সেবক মোঃ ইম‌তিয়াজ আহম্ম‌েদ, মিরকা‌দিম পৌর ছাত্রলী‌গের সাধারন সম্পাদক সাইফ আকাশ, রিকাবী বাজার উচ্চ

বিদ‌্যাল‌য়ের প্রাক্তন প‌রিষ‌দের প্রচার সম্পাদক সাংবা‌দিক মোঃ রু‌বেল মাদবর, সাংবা‌দিক মোঃ লিটন মাহামুদ,

প্রক্তন ছাত্র মোঃ‌ সো‌হেল মি‌জি, মোঃ রাতুলসহ আ‌রো অ‌নে‌কে । এ ছাড়া বিদ‌্যাল‌য়ের ছাত্র/ছাত্রী‌দের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।