বিমান পড়ল আলু ক্ষেতে আছড়ে

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীর তানোরে যান্ত্রিক সমস্যার কারণে আলু ক্ষেতের মধ্যে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার লালপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বিমানটির প্রশিক্ষক মাহফুজ ও প্রশিক্ষনার্থী মবিন অক্ষত রয়েছেন।

রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন এ ঘটনার খবর শুনেনি বলে জানিয়েছেন।