মোঃ রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ আজ সোমবার বিকাল ০৩ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহবায়ক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ মোঃগোলাম নাশেম রনি।
সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আলহাজ্ব মোঃ মঈন উদ্দিন মন্ডল,বিশেষ অতিথি সাবেক এমপি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ
মোঃ আব্দুল ওদুদ, বিশেষ অতিথি সদর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগচাঁপাইনবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন,সহ-সভাপতি জেলা কৃষকলীগ ও জেলাপরিষদ (সদস্য)আব্দুল হাকিম প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান মিজান,
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগ সদস্য ফাইজার রহমান কনক,যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা। সম্মেলন সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো সহ স্থানীয় আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এবং তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় আলোচনার ভিত্তিতে পরবর্তী সময়ে কমিটি ঘোষণা করা হবে বলে জানান আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাড:মিজানুর রহমান মিজান।