বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন Notice: Please configure GTranslate from WP-Admin -> Settings -> GTranslate to see it in action.
Headline
মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সিরাজদিখানে সরকারি রাস্তা কাটার অভিযোগ: জনমনে , প্রশাসনের নীরবতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ । তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ৩ দিনের কর্মসূচি সম্পন্ন। মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দের জেরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১ কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি – সেন্টু
Headline
Wellcome to our website...
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মালখানগরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত
/ ০ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতি‌বেদকঃ

আল্লাহু আকবার, ইসলাম-ঈমান-এহসান এই স্লোগানে মুখরিত পরিবেশে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ষোল আনি মাঠে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির জনসভা ও র‍্যালি। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মালখানগর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে এবং উপজেলা জাকের পার্টির সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার মোহাম্মদ সানি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির মুন্সীগঞ্জ জেলা যুব ফ্রন্টের সভাপতি তৈবুর রহমান রুহুল, জেলা সহ-সভাপতি এস. এম. মহিউদ্দিন, সিরাজদিখান উপজেলা সভাপতি কামাল শেখ, শ্রীনগর উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন মৃধা, সিরাজদিখান উপজেলা সাধারণ সম্পাদক চান মিয়া শেখ, মুন্সীগঞ্জ জেলা পশ্চিম ছাত্র ফ্রন্টের সভাপতি তুষার আহমেদ কুতুব, উপজেলা যুবসেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আল আমিন ভূইয়া, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা এবং জেলা যুব ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে জাকের পার্টির আদর্শই হতে পারে বিকল্প দিকনির্দেশনা। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
জনসভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

তারিখ: ২৫-১০-২০২৫ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page