গোমস্তাপুরে খাঁড়ির ভিতর থেকে নবজাতক উদ্ধার

মোঃ রবিউল ইসলাম, চাপাইনবাবগঞ্জ সদর  প্রতিনিধিঃ

খাঁড়িতে(গর্তে) একদিনের ফুটফুটে ১ টি নবজাতক শিশু। আবর্জনার মধ্যে যেন একটুকরো চাঁদমুখ। শিশুটি কাউকে খুজছে। ছিলনা কেউ পাশে।হয়ত কোন নিষ্ঠুর মা শিশুটিকে ফেলে গেছে,

বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসিনা বেগম ছাগলের ঘাঁস কাটতে যাওয়ার পথে খামাড়বাড়ি ও গোপিনাথপুর গ্রাম সংলগ্ন খাঁড়িতে ওই শিশুটিকে দেখতে পায়। পরে নবজাতক শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা নবজাতক শিশুটিকে দেখতে ভিড় জমায়। নবজাতকটি কার সন্তান এ নিয়ে জনগণের নানান প্রশ্ন প্রশ্ন দেখা দিয়েছে। পরে স্বানীয়রা নবজাতক শিশুটির খবর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান কে অবহিত করেন।

ইউএনও’র পরামর্শে স্বানীয় ইউপি সদস্য মুকসেদুল হক সহ অন্যরা নবজাতক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান নবজাতক শিশুটিকে দেখতে গিয়ে তার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন।

এ সময় তিনি ডাক্তার ও নার্সদের তত্বাবধানে নবজাতক শিশুটিকে আপাতত রাখার পরামর্শ দেন। কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন জানান, নবজাতক শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত।শিশুটির একটি কন্যা শিশু।যার বয়স ১ দিন বলে অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যে নবজাতক শিশুটিকে নেয়ার জন্য প্রথম উদ্ধারকারী হাসিনা সহ অনেকেই আগ্রহ প্রকাশ করে