বগুড়া শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ

১০ জানুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সকালে শেরপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ জামাল সিরাজি।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শেরপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ শেরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী প্রমুখ।

Recent Comments