মেয়র প্রার্থী আব্দুর রশিদ ঝালু খানের পথসভা
মোঃ রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার বিকালে জেলার নাচোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রশিদ ঝালু খান এর নৌকা প্রতীকের পক্ষে পৌরসভার ৭ নং ওয়ার্ডে পথসভা শেষে বিশাল প্রচার মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
মিছিলে আরো উপস্থিত ছিলেন নৌকার মেয়র প্রার্থী আব্দুর রশিদ ঝালু খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, এ্যাডঃ রেজাউল আহসান,সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে আগামী ২৮ ফেব্রুয়ারী রবিবার নাচোল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হইবে।