অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পূর্নবাসন পক্রিয়া চালু হয়েছে ড.আসাদুজ্জামান রিপন।
রুবেল মাদবর, মুন্সিগঞ্জ:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পূর্নবাসন পক্রিয়া চালু হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন,বর্তমান সরকারের মধ্যে নানাভাবে উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ও আওয়ামী লীগের পূর্ণবাসন হচ্ছে।
তিনি আরও বলেন,অতিতে যারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন, দূর্নীতির সাথে ছিলেন এবং যারা গণতান্ত্রিক পক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সমস্ত লোকদের ইউনুস সরকারের প্রশাসনে যুক্ত ধীরে ধীরে কৌশলে যুক্ত করা হচ্ছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে,সারাদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপনসহ ১১ দফা দাবীতে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন,নানাভাবে ভূল বুঝিয়ে,তথ্য গোপন করে পতিত স্বৈরাচার সরকারের লোকজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে ঢুকে যাচ্ছে। এতে গভীরভাবে দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। যার ফলে ৫ আগস্টের চেতনা নষ্ট হচ্ছে।
এছাড়া গত ৫ আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্য হয়নি দাবী করে তিনি আরও বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য হয়েছে।
এদিকে সারাদেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিত, অবৈধ বালু উত্তোলনের করে সন্ত্রাসীরা দেশকে বিপর্যয়ের দিকে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
যার প্রভাবে নদী শেষ হয়ে যাচ্ছে,গ্রাম শেষ হয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তাই যত দ্রুত সম্ভব বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি।
লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে এতে হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারিয়া মোল্লা সহ বিভিন্ন বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।