মুন্সীগঞ্জ সুধী সমাবেশে মানুষের ঢল
রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত সুধী সমাবেশে মানুষের ঢল দেখা গেছে। আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষে সর্বস্থরের মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে ও মুন্সীগঞ্জ-৩ আসনে পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লবকে সংসদ সদস্য মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সুধী সামবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সেই লক্ষে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের টরকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সূধী সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
সভায় মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়ে সুধী সমাবেশের আয়োজন করে এছাড়াও বিভিন্ন শ্লোগাণ প্রকম্পিত করে তোলেন সভাস্থল।
সমাবেশে চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাকে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ আফসার উদ্দিন ভূইয়া।
জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন
সাবেক চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান ও জেলাপরিষদের সদস্য আক্তারুজ্জামন জীবন,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল কবির মাস্টার,সদর উপজেলা পরিষদের ভাইসদ চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল,চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোতা গাজী,সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সুরুজ মিয়া ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান লাকুম,
পৌর ছাত্রলীগ সভাপতি নছিবুল ইসলাম নোবেল ও সাধারণ সম্পাদক ও পৌর সভার কাউন্সিলার সাজ্জাদ হোসাইন সাগর,জেলা ছাত্রলীগ উপ- দপ্তর সম্পাদক ওমর ফারুক,, সদর উপজেলা ছাত্রলীগ
সহ-সভাপতি শামিম হোসেন, চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গাজী মোস্তফা ও সাধারণ সম্পাদক রাহাত আহম্মেদ শাকিল,চরকেওয়ার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া প্রমুখ।