চাঁপাইনবাবগঞ্জ ২ জনের প্রাণহানির পর এবার টোল ঘরে ঢুকে পড়লো ট্রাক
মোঃ রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
২ জনের প্রাণ হানির পরদিন শুক্রবার এবার একই স্থানে নিয়ন্ত্রন হারিয়ে টোল ঘরে ঢুকে পড়ল ট্রাক।
এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে টোল উত্তোলনকাজে নিয়োজিত আন্তত ১০ জনের প্রাণ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ঘরে এ ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিস ও টোল শ্রমিকরা ট্রাকটি বের করে। এর আগে বৃহস্পতিবার সকালে একই স্থানের একটু দুরে বারঘোরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্রকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ২ ছাত্র মারা যায়।এ নিয়ে প্রতিষ্ঠানটি ছাত্র বিকেলে রাস্তা অবরোধ করে ঘাতক ট্রাক চালককে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী সহ ৮ দফা দাবীতে আন্দোলন শুরু করলে প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনটি স্থগিত হবার পরদিন এ দুর্ঘটনা ঘটল আবারও ঘটলো।