ভুরুঙ্গামারীতে ভ্রামমান আদালতে মাদক সেবন ও বহন কারির সাজা ।
উপজেলা প্রতিনিধি ভুরুঙ্গামারীঃ
কুড়িগ্রামজেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাদক কারবারি ও সেবনের দায়ে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
৪ ই জুলাই সোমবার বিকালে সে উপজেলা কোয়ার্টার চত্তরে প্রবেশ করলে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের দায়িত্বরত আনসার সদস্য এপিসি বেলাল হোসেনের নেতৃত্বে আনসার সদস্যরা তাকে সন্দেহবশত আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চেলেন্স করলে কাছে এক বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
আটককৃত হাফিজুর রহমান (৪৫) উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের আছিয়া কবিরাজ নীর ও মৃত আব্বাছ আলীর পুত্র।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ এর ৪২ ধারা মতে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ।