মুন্সীগঞ্জের পদ্মায় গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের সলিল সমাধী
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র বিল্লাল হোসেনের(১২) মরদেহ প্রায় ৪ ঘন্টা পরে উদ্বার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল। শুক্রবার বেলা ১২ টায় উপজেলার কনকসারের পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় বিল্লাল।
জানাগেছে উপজেলার কনকসার মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্র গোসল করতে পদ্মা নদীতে নামে । এ সময়ে পদ্মা নদী থেকে অন্যান ছাত্ররা উঠে এলেও বিল্লাল হোসেন(১২) নিখোঁজ হয়। ৪ ঘন্টা খোজাখুজি পরে বিকাল সারে ৪ টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের ডুবরী দল নিখোঁজ বিল্লালের মৃতদেহ উদ্ধার করে। বিল্লাল নাগেরহাটের নতুন কান্দি গ্রামের মাহমুদুল হাসানের পুত্র।