চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের হাতে মাদকসহ আটক-১

মোঃ রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকসহ একজনকে আটক করেছেন র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। সোমবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বাধ এলাকার থেকে ১৬৯ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বাধ এলাকার মো. মাইনুল হকের ছেলে মোঃ শাহীন আলম (২১)
দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বাধ এলাকার থেকে ১৬৯ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ শাহীন আলমকে হাতেনাতে আটক করা হয়।

এসময় তার নিকট থেকে ১টি মোবাইল সেট, ১টি সীমকার্ড ও ১টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।