চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১
মোঃ রুবেল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়ায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
বৃহষ্পতিবার বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. শামীম(৩৬)।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।