চাঁপাইনবাবগঞ্জে রহস্যজনক মৃত্যু, আদালতে মামলা দায়ের

মোঃ রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৮দিন পূর্বে রহস্যজনক এক গোয়ালের মৃত্যু ঘটনায় আবশেষে আদালতে মামলা দায়ের করেছেন মৃতের ভাতিজা বাবলু(৩৫)। গতকাল সোমবার আমলী আদালত নাচোলে এ মামলা দায়ের করেন তিনি।

বিজ্ঞ আদালত মামলাটি এফ আই আর হিসেবে রেকের্ড করার জন্য ওসি নাচোল থানাকে নির্দেশ প্রদান করেছেন।
মৃতের ভাতিজা নিয়ামতপুর উপজেলার মুন্দিখোইর গ্রামের মৃত বেলাল উদ্দিন এর ছেলে বাবলু,অভিযোগ করে বলেন, তার আপন চাচা তোজাম্মেল হক তজলু(৫০) গত ৭ ফেব্রুয়ারী রবিবার রাতে নাচোল উপজেলার ভেরেন্ডী বাজার থেকে নিখোঁজ হন।

ঘটনার পরদিন ভেরেন্ডী বাজারের মোবাইল টাউয়ারের পাশ থেকে একটি পরিত্যাক্ত রিং পাটের ভিতর থেকে তজলুর মৃতদেহ উদ্ধার করা হয় এবং ওই দিন বিকেলে তজলুকে তড়িঘড়ি করে বেনীপুর সুকতলা পাড়ায় দাফন করা হয়।

দাফনের পূর্বে তজলুর স্ত্রী ও সন্তানদের কাছ থেকে ইউপি সদস্য মোমিনুল ইসলাম সাদা কাজগে স্বাক্ষর করিয়ে নিয়েছেন বলে তিনি এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন।
তজলুকে গোসল করার সময় তার বাম পা ও বাম হাত এবং সামনের দাঁত ভাঙ্গা ছিলো বলে মৃতের ছেলে সুমন জানান।

বিষটি নিয়ে মৃতের ছেলে সুমন তার চাচাতো ভাই বাবলুকে নিয়ে গত বুধবার সন্ধ্যায় নাচোল থানায় মামলা করতে গেলে ওসি সেলিম রেজা মামলাটি গ্রহন না করে আদালতে মামলাটি কারার পরামর্শ প্রদান করেন।

সোমবার আমলী আদালত নাচোলে একটি হত্যা মামলা দায়ের করেন মৃতের আপন ভাতিজা বাবলু। এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলে আদালতের কপি হাতে পায়নি তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।