ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে ১২জন আহত, ৪ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানযট।
রু‌বেল মাদবর, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে, পেছন থেকে দ্রুত গাড়ির ধাক্কায়, ২টি যাত্রীবাহী বাস ও সড়ক নিরাপত্তার পেট্রল গাড়ি সহ ৩ গাড়ির সংঘর্ষে অন্তত ১২জন গুরুত আহত হয়েছে।

এ ঘটনায় মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে এক ঘন্টা বন্ধ থাকে যানচলাচল।

শনিবার সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা থেকে মাওয়া গামী গ্রীন ঢাকা- পরিবহনে পিছন দিকে প্রথমে সুরভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময়  সুরভি পরিবহনের ১০/১২জন গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

 বিষয়টি নিশ্চিত করে, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরে,মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো সরিয়ে নিয়ে, যান চলাচল স্বাভাবিক করা হয়েছে সড়কে। ক্ষতিগ্রস্ত যানবাহন জব্দ করে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

Recent Comments