মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
এসো স্বপ্ন গড়ি স্বপ্ন পুরণ করি এই শ্লোগানকে সামনে নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে এই সংগঠনটি।
মঙ্গলবার বিকালে হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট বাংলাদেশ নৌ-যান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের অফিসে স্বপ্নপুরণ যুব ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ জাফর মিয়াকে আইডি কার্ড প্রদান করা হয়েছে ।
সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া উপদেষ্টার গলায় কার্ডটি পড়িয়ে দেন। স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ রুবেল মাদবরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-যান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলার সভাপতি তাইজুল ইসলাম বাদশা।
স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনে সাধারন সম্পাদক জান্নাত ইসলাম জয়া, স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের কার্যকারি সদস্য সাদিয়া,
এছাড়া আরো উপস্থিত ছিলেন চ্যানেল এস টিভির গজারিয়া প্রতিনিধি সাইদ আফরান, দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হৃদয় হাসান সহ আরো অনেকেই।