মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন, ও বিক্ষোভ মিছিল করেছে নৌযান ম্রমিক কর্মচারি ইউনিয়ন। রবিবার দুপুর ১২ টার দিকে শহরের লঞ্চ টার্মিনালের উপরে তারা এসব কর্মসূচি পালন করে।
নৌযান ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চাঁদাবাজি, ডাকাতির মতো ঘটনা ঘটছে।
এছাড়াও এসব অপকর্ম চলাকালে নৌযান শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে যার সাথে প্রকাশ্যে জড়িত রয়েছে ডাকাত নয়ন,পিয়াস,রিপন বালুদস্যু কিবরিয়া মিঝি,জিন্নত গংরা। এসময় তারা অনতিবিলম্বে।
এসব নৌ-সন্ত্রাসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুশিয়ার দেন।
বাংলাদেশ নৌ-যান ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলন সভাপতি তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কন্দ্রী নৌযান ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার, ড্রেজার মালিক সমিতির জেলা সভাপতি মোঃ ইউনুস আলী সহ নৌযান শ্রমিক সুজন, উজ্জ্বল, রিপন, নাদিম যাদু ফারুক,শামিল, চঞ্চ প্রমুখ।