আলী আহাম্মদ চৌধুরী সিরাজদিখান( মুন্সিগঞ্জ) প্রতিনিধি।
বুধবার উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ ও মালখানগর ইউনিয়ন শাখা ছাত্রদলের আয়োজনে র্যালি, ক্রিকেট খেলা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টার সময় কলেজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মালখানগর হাই স্কুল ও ডিগ্রী কলেজ মাঠের স্টেজে সামনে গিয়ে শেষ হয়। পরে ১১টার দিকে কলেজ মাঠে ক্রিকেট খেলা ও বিকালে কেককেটে দিনব্যাপী এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এসময় মালখানগর কলেজ ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল ও ইউনিয়ন যুবদল এ তিনটি দল খেলায় অংশগ্রহণ করেন।
খেলায় কলেজ ছাত্রদল এবং ইউনিয়ন ছাত্রদলকে পরাজিত করে জয়ের গৌরব অর্জন করেন মালখানগর যুবদল। শেষে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ক্রিকেট খেলার উদ্বোধন করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ন সম্পাদক আজিজুল হক খান, মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,
মুন্সিগঞ্জ জেলা যুবদলের ১ম যুগ্ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু কালাম, বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ও সমাজসেবক সারোয়ার হোসেন সানি, মালখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামান, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন লিটন,
উপজেলা যুব দলের সাবেক সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন, জেলা ছাত্রদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির মৃধা, জেলা যুবদল নেতা মোঃ সোহেল, মালখানগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক রাকিব মোল্লা,
সদস্য সচিব হিমেল আহমেদ, যুগ্ন আহ্বায়ক রবিন শেখ, কলেজ শাখা সাবেক সভাপতি নাজির আলম নাহিদ, যুবদল নেতা পলাশ, ইউনিয়ন যুবদল নেতা মেহদি হাসান সজল, মোঃ আইয়ুব মোল্লা, কোরবান আলী মিন্টু,
ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক কুমার দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব গোলাম রাব্বীসহ আরো অনেকে।
আলী আহাম্মদ চৌধুরী
০১-০১-২০২৫ ইং