মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ী বিএনপি সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগে নেতাকর্মীদের মানববন্ধন।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
অনিয়ম, বালু দস্যুতা, কমিটি বানিজ্য সহ নানা অভিযোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে নিজ দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফুটকের সামনে উপজেলা বিএনপির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশনেয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও নারী-পুরুষ।
মানববন্ধনকারী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিগত নির্বাচন গুলোতে রিপন মল্লিক আওয়ামীলিগ প্রার্থীর পক্ষে নির্বাচন করছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এখন উপজেলা বিএনপির সভাপতির পদ ব্যবহার করে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, নিজ দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা , অর্থের বিনিময়ে বিভিন্ন লোকদের বিএনপিতে ভেড়ানো, দলীয় পদ পদবী বিক্রির মত তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে। এতে ক্ষুব্ধ সকল নেতাকর্মী।
এবিষয়ে দলের ভাবমূর্তি রক্ষায় র রিপন মল্লিকের বহিস্কার ও যথাযথা ব্যবস্থার দাবি করেন সবাই।মানববন্ধন শেষে রিপন মল্লিকের বিভিন্ন দলীয় পরিপন্থী কাজের ৮ পাতা তথ্যাদি সাংবাদিকদের দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন আশিক, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিম, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সেলিম মোল্লা, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির (কোকো সংসদ) ইকবাল হোসেন প্রমুখ
মুন্সিগঞ্জের নিউজের সংযুক্তি,অভিযোগের বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলী আজগর রিপন মল্লিক বলেন, তাঁর বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সবগুলোই ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা। এসব অভিযোগের একটির ও কেউ কোন প্রমাণ দিতে পারবে না। তিনি আরো বলেন, যারা আমার বিরুদ্ধে মিথ্যা
অভিযোগ তুলেছে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।