আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৮ আগষ্ট দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর হাজী আমানুল্লাহ মার্কেটে
খাসনগর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বালুচর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
দোয়াও মোনাজাত পরিচালনা করেন খাসনগর কেন্দ্রীয় জামে মসজিদ খতীব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদুল্লা আজাদী।বাদ যোহর উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি সদস্য হাজী সাঈদ হোসেন ও বালুচর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক পিয়ার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন,
বালুচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবুল হোসেন,বিএনপি নেতা হাজী আলী হোসেন সহ বালুচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।