সিরাজদিখানে  আইন শৃঙ্খলার অবনতি উপজেলা পরিষদে প্রায় ৯ লাখ টাকা চুরি 
তা‌নিয়া আক্তার, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখান  উপজেলা পরিষদের  ০৩ টি  অফিসে প্রায় ৯ লাখ টাকার চুরি হয়েছে। গত ১৬ জুলাই রাত ২ টায় উপজেলা পরিষদের
প্রকল্প বাস্তবায়ন অফিস, মহিলা বিষয়ক অফিস ও নির্বাচন অফিসে নগদ টাকা গিরিল কেটে চুরি হয়েছে । আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় আতঙ্কে রয়েছে অন্যান্য অফিস।
উপজেলা চুরি হওয়া অফিস  সূত্রে যানাযায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে প্রায় ৬,০০,০০০ টাকা, মহিলা বিষয়ক অফিস থেকে প্রায় ১,৭০,৯৫০ টাকা, নির্বাচন অফিস থেকে প্রায় ১,১৭,০০০ টাকা চুরি হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা বলেন, উপজেলা পরিষদ একটি নিরাপদ স্থান এখান থেকে উপজেলা পরিচালনা করা হয়। এটা নিরাপদ রাখা জরুরী। আমি ঘঠনাস্থাল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।
সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, চুরির ভিডিও ফুটেজ পেয়েছি।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে