মুন্সিগঞ্জে পরকীয়া সন্দেহে স্বামীর পু.রু.ষাঙ্গ কা.টলে.ন স্ত্রী।

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সিগঞ্জে সিরাজদিখানে ঘুমন্ত অবস্থায় স্ত্রী সামিয়া বেগম (২৫) তার স্বামী রফিকুল সর্দারের (৩২) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন।

শুক্রবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রফিকুল সর্দারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রফিকুল সর্দার মাদারীপুর উপজেলার দুধখালী গ্রামের মরহুম মতিন সর্দারের ছেলে। তার স্ত্রী সামিয়া বেগম সিরাজদিখানের চিতাখোলা গ্রামের তমিজ উদ্দিন শেখের মেয়ে।

রফিকুল সর্দারের স্ত্রী সামিয়া জানান, আড়াই বছর আগে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই আমাকে নির্যাতন করত, অন্য মেয়ের সাথে পরকীয়াও ছিল। নির্যাতন সইতে না পেরে রাগের মাথায় আমি এ কাজ করেছি। সামিয়া নিজেই হাসপাতালে নিয়ে যায় বলেও জানান। তাদের সংসারে আব্দুর রহমান নামে সাত মাসের একটি ছেলে রয়েছে।

মধ্যপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ হোসেন বলেন, সামিয়া তার বাবার বাড়িতে থাকেন। স্বামী

রফিকুল পেশায় গাড়িচালক। মাঝেমধ্যে স্ত্রীর সাথে দেখা করতে শ্বশুড়বাড়িতে আসেন। সংসারের খরচ ঠিকমতো বহন করতে না পারায় তাদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে স্বামী রফিকুল

ঘুমিয়ে পড়লে স্ত্রী সামিয়া ধারালো চাকু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা বলেন, রফিকুলকে রাত চারটার দিকে রক্তাক্ত অবস্থায় আমাদের কাছে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করেছি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।