কাপ পিরিচের উঠান বৈঠকে জনতার ঢল
রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লৌহজংয়ে কাপ পিরিচ প্রতীকের আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ শিকদারের উঠান বৈঠকে জনতার ঢল দেখা গেছে৷ বৃহস্পতিবার বিকালে উপজেলার কনকসার ইউনিয়নের নাগের হাট এলাকার শ্রী শ্রী রাধাগিরিধারী আশ্রম মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সনাতন ধর্মালম্বী ছাড়াও সকল শ্রেণী পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বছরের ১২ মাস মানুষের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য রাখেন ষষ্ঠ লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনের কাপ পিরিচ প্রতীকের আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ শিকদার।
আশ্রমের সভাপতি হরিসাধনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম মানিক,কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বিদ্যুৎ আলম মোড়ল, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা,সমাজ সেবক সরাফত আলী বাদল, সমাজ সেবক দেওয়ান এমদাদুল হক,ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুলহাস দেওয়ান, যুগ্ম-সম্পাদক ফারুক মাদবর, ইউপি সদস্য নাহিদ বেপারী,
মহিলা ইউপি সদস্য লিপি আক্তার,আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লা, ছাড়াও স্থানীয় সনাতন ধর্মালম্বী মন্টু কাপালি, বিমল সরকার, শংকর দাস,নরেশ দাস,গোরা দাস,কেসব দাস সহ আরো অনেকে। উঠন বৈঠকে উপস্থিত সহস্রাধিক নারী-পুরুষ আগামী ২১ মে এর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ শিকদারকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও নারী উন্নয়ন, সামাজিক অবক্ষয় দূরীকরণ, উপজেলায় অবকাঠামগত উন্নয়ন ও সড়ক যোগাযোগ সমস্যা দূরীকরণ নিয়ে সাধারণ নারী ও পুরুষের বিভিন্ন উন্নয়ন মূলক প্রশ্নের উত্তর দেন রশিদ শিকদার।