সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন
রুবেল মাদবর,মুন্সীগঞ্জঃ
গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গোলজার হোসেনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মুন্সীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত ঘন্টাব্যাপি এই মানববন্ধন থেকে ঘটনার সাথে জড়িত মূলহোতা হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু সহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানিয়ে ও ঘটনার সময় ওই ভোটকেন্দ্রে দায়িত্বরত সকল পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি করেন সাংবাদিকরা।
প্রেসক্লাব সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুজন হায়দার জনির সঞ্চলণায় এতে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক সভ্যতার আলো সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন,সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ,সাংবাদিক আতিকুর রহমান টিপু,
বর্তমান সহ-সভাপতি,গোলজার হোসেন,মাইটিভির শেখ মোঃ রতন, এনটিভির মঈনউদ্দিন আহমেদ সুমন,প্রথম আলোর জেলা প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হোসেন,আমার সংবাদের জেলা প্রতিনিধি মোঃ জাফর মিয়া, চ্যানেল ২৪ এর শুভ ঘোষ,
বাংলাটিভির মোঃ রুবেল মাদবর,আমার বিক্রমপুরের মোঃ শিহাব আহমেদ,সাংবাদিক মোঃ আনিছুর রহমার রলিং,আমিনুল ইসলাম নয়ন,মোঃ মাসুম হাসান আফিফ,আসাদুজ্জামান জীবন সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মি ছাড়াও সর্বস্থরের মানুষ এতে অংশ নেন।
প্রসঙ্গত, গেল ৮ মে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ ও সাংবাদিকের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও ব্যালটপেপার ছিনতাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে পরদিন (৯ মে) পৃথক দুইটি মামলা রুজু হয় গজারিয়া থানায়। মামলা দায়েরের পর ২ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মুন্সীগঞ্জ
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



