তানিয়া ইসলাম প্রিয়া, সিরাজদিখান:
মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলায় তফসিল ঘোষণার পর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মালখানগর এর নির্বাচনী, আশেপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সিরাজদিখান উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুবকর সিদ্দিক।
গতকাল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন নেতাকর্মী সাথে নিয়ে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারসহ চায়ের স্টল থেকে শুরু করে মালখানগর ইউনিয়ন পরিষদ বিভিন্ন এলাকায় সকলের কাছে দোয়া চেয়ে এই গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার আওমীলীগের উপদেষ্টা ও লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, বালুচর ইউনিয়ন পরিষদ ৬ং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নওয়াব আলী।
বালুচর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড মেম্বার সানাউল্লাহ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীগের মৎস্যজীবীর সহসভাপতি আবজাল হোসেন,সিরাজদিখান উপজেলা তাঁতিলীগের সহসভাপতি ইমান হোসাইন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলিগের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।
এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবুবকর সিদ্দিক সকলের উদ্দেশ্যে বলেন আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভালবাসা পেয়ে তিনবার বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। এবং দীর্ঘ ত্রিশ বছর ধরে রাজনীতিতে আপনাদের পাশেই ছিলাম , স্কুল, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে রাস্তা ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি।
আপনারা যদি আমাকে সমর্থন দেন,আমার পাশে থাকেন, তাহলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সকলকে সাথে নিয়ে সিরাজদিখানকে একটি স্মাট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। যুবসমাজকে মাদক মুক্ত করতে চাই, আমি যদি সৎ ও যোগ্য প্রার্থী হয়ে থাকি তাহলে আপনারা সকলে অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আমার সর্বোচ্চটা দিয়ে সুখে দুখে আপদে বিপদে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।