সিরাজদিখানে ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ
রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ :
ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের ইসলাম বাগ গ্রামে ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও
ঈদ বস্ত্র বিতরণ বিতরণ করা হয়েছে।স্পেন প্রবাসী শাহ আলম শেখের অর্থায়নের ও  হাজী আঃ করিম শেখ উদ্যোগে
শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে বিতরণ শুরু হয়।  শাহ আলম শেখের নিজ বাড়ি ধেকে এ খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র
বিতরন কালে উপস্থিত ছিলেন সাবেক সচিব কে. এম. তারিকুল ইসলাম,  খিদিরপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান  শাহ নেওয়াজ মৃধা,
বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, মধ্যপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান আজিম আল রাজী, সমাজ সেবক মো. রমজান আলী, ইউপি সদস্য দ্বীন ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসব পেয়ে খুশি ও আনন্দিত হতদরিদ্র মানুষেরা।
ঈদ বস্ত্রের মধ্যে বিতরণ করা হয় এক হাজারটি শাড়ি, এক হাজার লুঙ্গী, ৩ হাজার থ্রিপিস ও ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তেল,১ কেজি চিনি,১ কেজি সেমাই ও ১ প্যাকেট গুড়ো দুধ। #