রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার ক্যান্ডাল পার্ক চাইনিজ রেস্টুরেন্টে আদর্শ রক্তদান সংস্থা মুন্সিগঞ্জ এর উদ্যোগে ইফতার মাহফিল দোয়া ও স্ট্রোকের লক্ষণ জনিত সেমিনার পরিচালিত হয়,
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোহাগ হোসাইন প্রতিষ্ঠাতা সভাপতি আদর্শ রক্তদান সংস্থা-মুন্সিগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নাজমুল হাসান সরকারি অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুজন হাওলাদার জনী সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ প্রেস ক্লাব, শেখ মনিরুজ্জামান রিপন সাধারণ সম্পাদক শেখ আমানুল্লাহ আমান পাঠাগার, নার্গিস আক্তার সভাপতি
শত দল মহিলা উন্নয়ন সমিতি ,মোঃ জাহাঙ্গীর আলম ঢালি প্রতিষ্ঠাতা হিরন কিরণ থিয়েটার, , ফারজান সুমন সভাপতি ভুবনগড়া ফাউন্ডেশন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
আদর্শ রক্তদান সংস্থা-মুন্সিগঞ্জ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মোতাহার তালুকদার, আবুল কালাম সেখ, হাবিল মাদবর,ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,মাওলানা মোঃ ইউনুস, মোঃ তূর্য দেওয়ান, মোঃ মাহবুবুর রহমান,প্রিন্স শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুজন,
সহ-সভাপতি জনী তালুকদার, রিঙ্কু লাকুরিয়া, বাবু তালুকদার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শ্রাবণী আক্তার,দপ্তর সম্পাদক মোঃ জীবন মাদবর, সদস্য ইকরামুল হাসান রনি, মোঃ জিহাদ, ইয়াসিন, আরাফাত, মোঃ তামিম, মোঃ সাকিব, তৃষাসহ অন্যান্য প্রমুখ।
স্ট্রোকের লক্ষণ জনিত সেমিনার পরিচালনা করেন প্রধান অতিথি ডক্টর নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।