একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুখ‍্য অঞ্চল মুন্সীগঞ্জ

মোঃ সুমন হোসেন, মুন্সীগঞ্জঃ

মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে।বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।

পলাশ-শিমুল ফোঁটার দিনে তাইতো আজ গেয়ে উঠছে মন-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি?আজ একুশে ফেব্রুয়ারি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭২ বছর পূর্ণ হলো।

১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে।এতে কয়েকজন ছাত্র শহীদ হন।তাদের মধ্যে সালাম,বরকত,রফিক,

শফিউর,জব্বার অন্যতম।প্রতি বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে প্রথম প্রহরে বাংলাদেশ কৃষি ব‍্যাংক ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক,

মুন্সীগঞ্জ অঞ্চলের সুযোগ‍্য উপমহাব‍্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ। উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সভাপতি মোঃআবুল হোসেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃগিয়াস উদ্দিন,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,

মুন্সীগঞ্জ অঞ্চলের স্বাধীনতা ব‍্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।
বাংলাদেশ কৃষি ব‍্যাংক আলদী বাজার শাখা ব‍্যবস্থাপক…….

বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুখ‍্য আঞ্চলিক কার্যালয় এর কর্মকর্তা মোঃ বায়েজীদ ইশতিয়াক,

বাংলাদেশ কৃষি ব‍্যাংক আলদী বাজার শাখার ২য় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব‍্যাংক আলদী বাজার শাখার কর্মকর্তা মোঃ মহাসিন,বাংলাদেশ কৃষি ব‍্যাংক,টংঙ্গীবাড়ী শাখার কর্মকর্তা মো:আবুল কালাম আজাদ,বাংলাদেশ কৃষি ব‍্যাংক, চরকেওয়ার শাখার কর্মকর্তা বিপুল বাসব,আরও উপস্থিত ছিলেন,

বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অবসরপ্রাপ্ত (এজিএম) মোঃ জিয়া হায়দার খান,(অবসরপ্রাপ্ত)উর্ধ্বন মুখ‍্য কর্মকর্তা মোঃমাহফুজুর রহমান,(অবসরপ্রাপ্ত) উর্ধ্বতন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ভুইয়া,(অবসরপ্রাপ্ত)উর্ধ্বতন কর্মকর্তা মোঃআশরাফুল আলম,
(অবসরপ্রাপ্ত)উর্ধ্বতন কর্মকর্তা মো:আনোয়ার হোসেন,
(অবসরপ্রাপ্ত)কর্মকর্তা মো:সৈয়দ আহম্মেদ মিজীসহ অন‍্যান‍্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।