মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে ফার্নিচার ব্যবসায়ীর গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শহরে ফাঁর্নিচার ব্যবসায়ীর গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে শহরের উত্তর ইসলামপুরের ফার্নিচার ব্যবসায়ী মোঃ সোহেল এর ফার্নিচার গোডাউনে এই অগ্নিসংযোগ করা হয়।তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। এঘটনায় দুইজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সোহেল।
সিসি ক্যামেরা ভিডিও চিত্রে দেখা যায় রাত সাড়ে ৩ টার দিকে মুখ বেধে দুই যুবক ফার্নিচারের গোডাইনটিতে আসে। তার কিছুক্ষণ পরে আগুন জ্বলতে থাকে গোডাউনটিতে। এসময় ওই দুই যুবককে সেখান থেকে দৌড়ে পালাতে দেখা যায়। এসময় আসে পাশের লোকজন আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে আগুন থেকে রক্ষা পায় আসে পাশের বাড়িঘর ও ফার্নিচার ব্যবসায়ী মালামাল। তবে আগুনের বিষয়ে চরম ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ী সোহেল।
স্থানীয়রা জানান, রাতে আগুন দেখতে আসে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে না হলে গোডাউনটির আসেপাশে বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারতো।
সোহেল জানান,পূ্র্বশত্রুতার জেরে এই অগ্নিসংযোগ ঘটনা হয়েছে। এসময় তিনি আরো জানান অগ্নিকাণ্ডের সাথে জড়িত দুইজনকে চিহৃিত করা হয়েছে । তাদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। তবে অগ্নিসংযোগে বিষয়টি নিয়ে তিনি আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলেও জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিলুন ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।