মুন্সীগ‌ঞ্জে বাজারে অবৈধ দোকান ঘর উচ্ছেদ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জের পুরাবাজারে রজত রেখা নদীর তীর দখল করে অবৈধভাবে উত্তোলনকৃত দোকানঘর উচ্ছেদ করেছে টঙ্গিবাড়ি উপজেলা সরকারি ভূমি কমিশনার। বৃহস্পতিবার অবৈধভাবে উত্তোলনকৃত দোকানটি উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্বদেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, টংগিবাড়ি রেজওয়ানা আফরিন।

এর আগে পুরাবাজারের রজত রেখা নদীর তীর দখল করে স্থানীয় দর্বার নামের এক প্রভাবশালী ভূমিদস্যু দোকার ঘরটি নির্মান করে। তাকে বিভিন্ন ভাবে বাঁধা দিলেও তিনি তার নির্মান কাজ চালিয়ে যান৷

পরে বিষয়টি উপজেলা সহকারী ভূমি কমিশনারের নজরে আসলে বৃহস্পতিবার তিনি উপস্থিতি থেকে অবৈধভাবে উত্তোলনকৃত দোকান ঘরটি উচ্ছেদ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা সার্ভেয়ার মোঃ হানিফ, বাঘিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মর্কতা মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মর্কতা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।