মুন্সীগঞ্জে আমার স্কুল,আমার বাগান শীর্ষক কর্মসূচির উদ্বোধন

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সিগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আমার স্কুল,আমার বাগান শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন।

শৈশবকালে বৈচিত্রপূর্ণ তরুরাজির সাথে ভালোবাসার বন্ধন বিনির্মানে মুন্সীগঞ্জ জেলার ৬১০ টি প্রাথমিক ও ১২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার এই পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন।

প্রথম দিনে মুন্সীগঞ্জের ৯ টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সবগুলো বিদ্যালয়ে বাগান কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।