সিরাজ‌দি‌খা‌নে ২শতা‌দিক অসহায় প‌রিবা‌রের মা‌ঝে কম্বল বিতরন।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ জেলার সিরাজ‌দিখান উপ‌জেলার বালুরচ‌রে অসহায় ২ শতাদিক প‌রিবা‌রের মা‌ঝে কম্বল বিতরন করা হয়।

সিরাজ‌দিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, কুয়েত প্রবাসী বিলাল মীর, অস্ট্রেলিয়া প্রবাসী আবুজর গিফারী ঝিনুক ও মেধাবিকাশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের সহযোগিতায় সাংবাদিকদের উদ্যোগে বুধব‌ার সকাল ১১টায় উপ‌জেলার বালুরচর ইউনিয়‌ন প‌রিষ‌দে এই কম্বল বিতরন করা হয়।

বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান হাজী মোঃ আওলাদ হোসেনের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত,

সাজ্জাদ নুরের সঞ্চালনায় আরও উপ‌স্থিত ছি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা আলী আকবর , বাংলা টি‌ভির মা‌ওয়া মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি মোঃ মোস্তফা, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, মেধাবিকাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ,

 

বালুচর ২নং ওয়ার্ড ইউপি সদস‌্য মোঃ আলেক চান সজীব,বালুচর ১নং ওয়ার্ড ইউপি সদস‌্য মোঃ শা‌মিম, বালুচর ৫নং ওয়ার্ড ইউপি সদস‌্য মোঃ লিয়াকত, বালুচর সংর‌ক্ষিত মহিলা সদস্য
ফ‌রিদা ইয়াস‌মিন, ৭নং ইউপি সদস্য আফজাল, বালুচর ইউনিয়ন সাবেক ছাত্র লীগ সভাপতি আলমগীর বাউল, শামীম আহমেদ,আবুবকর সিদ্দিক, মেধাবিকাশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহসহ গুনীজনরা উপস্থিত ছিলেন।