রুবেল মাদবর, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তা সংলগ্ন মাদীনাতূল উলূম ক্বওমী মাদরাসা পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি মাওয়া প্রতিনিধি ও ভোরের পাতা প noত্রিকার সিরাজদিখান প্রতিনিধি মোঃ মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং মোঃ মীর হোসেনকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট মাদরাসাটির পরিচালনা পরিষদ কমিটি কঠন করা হয়।
এ-সময় উপস্থিত মাদীনাতুল উলুম ক্বওমী মাদরাসার মুহতামিম মুফতী সারওয়ার হুসাইন বিক্রমপুরী,নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মাসুম বিল্লা আজিজি,শিক্ষা সচিব হাফেজ মাওলানা এনামুল হক প্রমুখ।
এদিকে মাদরাসাটির নবগঠিত কমিটির সদস্যদের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।