রিকাবি বাজার কাঁচি মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ

 মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার, নুরপুর মোড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি মার্কার প্রার্থী হাজি ফয়সাল বিপ্লবের সমর্থনে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ ফয়সাল বিপ্লব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের নিকট কাঁচি মার্কার ভোট প্রার্থনা করেন এবং কাঁচি মার্কার বিজয়ের লক্ষ্য নিয়ে কাজ করার আহবান জানান।

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে ও ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল বাছিত লাভলুর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম শাহীন,

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালা উদ্দিন আহাম্মেদ, সাবেক জেলা কৃষক লীগ সভাপতি মোঃ মহসিন মাখন, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি সালাউদ্দিন মুন্সী, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল বাতেন সেনটু,

পৌর আওয়ামী লীগ নেতা মোঃ শরিতুল্লাহ, মোজাম্মেল হক, তোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সিউলি শবনম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক তাইফুর রহমান শান্ত, জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান,

মুক্তিযোদ্ধা সন্তান সৌরভ আহাম্মেদ জনী, মুতুয়াল্লি হাজি আব্দুল জব্বার, আহাদ বেপারী, মাইম ভুইয়া, রাজ কবির, জিকু মুন্সী, মেহেদি হাসান, মহসিন হক, মামুন মৃধা, জুয়েল মাহমুদ, আসিফ, দিগন্ত, মেহেদি, ইখন, মাসুম, মিরাজুল ইসলাম মাহির, শিমু বেপারি প্রমুখ।

প্রধান অতিথি শহিদুল ইসলাম শাহীন সকলকে নিয়ে ফিতা কেটে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন এবং কেক কাটার মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু করেন। পৌর যুবলীগ নেতা শাওন আহাম্মেদ জুম্মান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ মাহমুদুল হাসান।