সাজু হোসেন নারায়ণগঞ্জ:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী সেলিম ওসমানের লাঙ্গলের পক্ষে প্রচারনা করে চাচার জন্য ভোট প্রার্থনা করেন আজমেরী ওসমান ও তার মা পারভীর ওসমান।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বাপ্পী চত্বরে তিনি লাঙ্গল মার্কার লিফলেট বিতরণ করে মানুষের কাছে ভোট চান। পরে তিনি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে বন্দরের যান। বন্দরের বিভিন্ন এলাকায় প্রচারনায় করে লাঙ্গলের জন্য ভোট চান।
এসময় যুবনেতা আজমেরী ওসমান বলেন, আসন্ন নির্বাচনে টানা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রীকে জয়ী করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। সেই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গল মার্কা ভোট দিয়ে সেলিম ওসমানকে জয়যুক্ত করতে হবে। প্রতিটি ভোটারকে ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোট প্রয়োগন করার জন্য তিনি আহ্বান জানান।
সেই সাথে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে জয়ী করে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আর এজন্য আমাদের সকলকে তার জন্য কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী আমির, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, আকতার নুর, হোসেন রেজা, খায়রুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন আলম, মো: নাসির হোসেন, সুমন, মনির হোসেন,মুকিত রহমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।