মুন্সিগঞ্জে নৌকার সর্মথককে মারধর আহত ৩
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ 
মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে  প্রচার-প্রচারণা ও ভোট চাওয়ায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এর উপরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় চরকেওয়ার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের  ধর্ম বিশ্বাস সম্পাদক মোঃ ফারুক হোসেন(৫২) কে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী সর্মথকদের বিরুদ্ধে ।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে মারধরে শিকার হন তার স্ত্রী রোজিনা বেগম ও তার শিশু কন্যা মাইশা ইসলাম এমন অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ ফয়সাল বিপ্লব (কাঁচি প্রতীকের সর্মথকদের বিরুদ্ধে।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোটগুহের কান্দি এলাকায় এই মাধরের ঘটনা ঘটে।
মারধরের আহত ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন বলেন,আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতি সাথে জড়িত তাই নৌকার পক্ষে নির্বাচনে প্রচার-প্রচারনা চালাচ্ছি বলে স্বতন্ত্র প্রার্থীর সর্মথক যুবলীগ নেতা আফজাল,
গ্লাসি, সম্ররাটসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল আমার উপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করে নৌকার পক্ষে কাজ না করার হুমকি দিয়ে যায়। বর্তমানে আমিও আমার পুরা পরিবার চরম আতঙ্কে রয়েছি।
মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী সর্মথক সদর উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক আফজাল হোসেন বলেন,মিথ্যা প্রবাকান্ডা ছড়িয়ে স্বতন্ত্র প্রার্থী সর্মথকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ।
তাদের জমিজমা নিয়ে পরিবারিক বিরোধী রয়েছে সেই বিরোধের ঘটনায় মারমারি হয়ে থাকতে পারে।
মুন্সীগঞ্জ সদর সার্কেল থান্দার খায়রুল হাসান বলেন, ,মারধরের ঘটনায় শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।  অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।