শরমিতা লায়লা প্রমিঃ
মহান বিজয় দিবস পালন উপলক্ষে চেতনায় একাত্তরের আয়োজনে রিকাবি বাজার, মুন্সীগঞ্জ, চেতনায় একাত্তর কার্যালয়ে আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চেতনায় একাত্তর সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে, কামরুল ইসলাম জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি মিরকাদিম পৌরসভার সাবেক প্রশাসক, সাবেক কৃষক লীগ সভাপতি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মোঃ মহসিন মাখন,
বিশেষ অতিথি মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন মিলন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন মুন্সী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি শিউলি শবনম, পচু বেপারি ওয়াকফা স্টেটের মুতুয়াল্লি হাজি আব্দুল জব্বার, আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শাওন আহাম্মেদ জুম্মান, আসাদ বেপারি, মামুন মৃধা, রাজ কবির, জুয়েল মাহমুদ, আসিফ, দিগন্ত, মেহেদি, মাহিম, ইখন, মাসুম, মিরাজুল ইসলাম মাহির প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ মাহমুদুল হাসান।