শোক সংবাদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আক্তার হোসেন খান ফজলু।

নিজস্ব প্রতি‌বেদকঃ
গতকাল শুক্রবার আমেরিকা সময় বিকাল ৫:৫০ ও বাংলাদেশ সময় ভোর ৪:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকায় লংআয়ল্যান্ড কবরস্থানে বাদ যোহর তার দাফন সর্স্পন্য করা হয় ।

তার অকাল মৃত্যুতে গর্ভীর শোক প্রকাশ করেছেন তার নিজ বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার লৌহজং গণ্যমান্যব্যক্তিবর্গ সহ সর্বস্থরের মানুষ।

এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনা সকলের নিটক দোয়া প্রার্থা করেছেন মরহুমের স্বজরা । ১৯৪৯ সালে তার জন্ম মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। তিনি ৪ মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।