মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হ‌য়ে‌ছে।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

 

রু‌বেল মাদবর, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ আজ ১১ ডিসেম্বর মহান মুক্তিযোদ্ধের গৌরবগাঁথা ইতিহাসে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। মুক্তিযুদ্ধাদের কঠিন প্রতিরোধের মথে ১৯৭১সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিলো পদ্মা মেঘনা ইছমতি ধলেশ্বরী বিধৌত মুন্সিগঞ্জ জেলা।

সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিববছর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে জেলার সর্বস্থরের মানুষ। সোমবার দিবসটি উপলক্ষে মুন্সিগঞ্জে চলছে নানা কর্মসূচি।

সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযুদ্ধ সংসদ ইউনিটের আয়োজনে কালেক্টর মাঠ থেকে বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষ মুক্তিযুদ্ধ সংসদ কমপ্লেক্সে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে আলোচনাসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আবু জাফর রিপণের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক জেলা কমান্ডার আনিসুজ্জামান আনিস,

মুন্স‌ীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা: মো. মঞ্জুরুল আলম,
সদর উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার আফিফা খান,

অধ্যক্ষ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভুলু, জেলা সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম মতিউর ইসলাম হিরু,

মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, ভারপ্রাপ্ত মেয়র, মুন্সীগঞ্জ পৌরসভা মুহাম্মদ সোহেল রানা রানুসহ অন্যান্যরা।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিন ব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা স্বরণ করছে জেলাবাসী।