রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে খোরশেদ আহমেদ চৌধুরী ও আমেনা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার সকালে ১১টার দিকে পৌসভার দক্ষিন রামগোপালপুর ডিপটি বাড়িতে এই কম্বল বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুস সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জলিল মাদবর । ব্যবস্থাপনায় ছিলেন, বাবু চৌধুরী, সেলিম চৌধুরী, সোহেল আহমেদ, সম্পা চৌধুরী, মুসা চৌধুরী, দাইফ চৌধুরী, খুররম চৌধুরী।
সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক নতুন ভোর ও সাপ্তাহিক নতুন সকাল পত্রিকার সম্পাদক শাহেদ চৌধুরী, মন্টু চৌধুরী, শাহিন চৌধুরী, উজ্জল চৌধুরী, শাহীনুর চৌধুরী সহ আরও সহযোগিতায় ছিলেন মুহিত চৌধুরী, আনিস চৌধুরী, জাকারিয়া চৌধুরী, বাবুল চৌধুরী, সিজান চৌধুরী,
কোহিনুর চৌধুরী, লুজান চৌধুরী, খাকান চৌধুরী, তাইফ চৌধুরী, মোর্শেদ বেপারী, মামুন মাদবর, জুয়েল তালুকদার, বাদল ও আসাদসহ আরো অনেকেই।উল্লেখ্য খোরশেদ আহমেদ চৌধুরী আমেনা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য বিনামূল্যে কাফনের কাপড়ের সহযোগিতা করা হয় ।