মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
”নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগাণ নিয়ে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী ও উন্মুক্ত জ্লাশয়ে পোনামাছ অবমুক্ত করলেন নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীতে দেশিয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এসময় তিনি বলেন, এক সময়ে খালে বিলে এবং বিভিন্ন জলাশয় দেশীয় প্রজাতির অনেক মাছ পাওয়া যেত যা এখন খুবই কম। এর প্রধান কারণ হলো জলাশয় ও পুকুর কমে যাওয়াতে দেশীয় প্রজাতির মাছ কমে যাচ্ছে। তাই আমরা নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করছি। যাতে করে দেশে মাছের চাহিদা মিটানো যায়।
এছাড়াও তিনি বাল্কহেড মালিকদের প্রতি দূর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকে নৌপথে সকল ধরনের বাল্কহেড চলাচল বন্ধের
আহবান জানিয়ে বলেন,বাংলাদেশ নৌ পুলিশ দেশের সকল নৌপথ নিরাপদ রাখতে সোচ্চার হয়েছে তাই
সন্ধ্যার পর থেকে যেনে কোন বাল্কহেড নৌপথে চলাচল না করে বিষয়টি নিশ্চিতে করতে হবে।
অন্যথায় নৌ পুলিশের পক্ষ থেকে নৌপথ নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি ।
এসময় নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মামুদার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান ইরান,
ঢাকা বিভাগীয় সৎস্য অধিদপ্তরের উপ পরিচালক ড, এস এম রেজাউল করিম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান,
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুস সোবাহান, চরআব্দুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ হাসনাত জামান,
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ মাহবুব হোসেন,কলা গাছিয়া ফাড়ি ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ ও মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সহ নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।