রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
ক্যাডার বৈষম্য নিরসন চাই” স্লোগানে ৭দফা দাবিতে মুন্সিগঞ্জে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে বিভিন্ন বিসিএস শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সরকচরি হরগঙ্গা কলেজ মিলনায়তনে তৃতীয় দিনের মতো শিক্ষকরা কর্ম বিরতি পালন করে।
এতে অংশ নেয় বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির মুন্সিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ সহ জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাদান কর্মসূচি বন্ধ ছিলো।
এসময় বক্তারা, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত: ক্যাডার বৈষম্য নিরস, সুপার নিউমারির পদে পদোন্নতি , অধ্যাপক পদে তৃতীয় গ্রেডের উন্নতি করণ , অর্জিত ছুটি এবং ক্যাডার কম্পোজিশন সুরক্ষা ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজন সহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন দাবি উত্তোলন করেন।
তারা আরো বলেন, পদোন্নতি, গাড়ি সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ক্যাডারকে বঞ্চিত করা হচ্ছে, দিনের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তার সমাধান হয়নি।
বিশেষ একটি গোষ্টী শিক্ষকদের বিভিন্ন দাবি পূরনে বাঁধা হয়ে দাড়াচ্ছে। বিসিএস শিক্ষা ক্যাডারের জায়গা গুলো দখল করছে , শিক্ষকদের সেখান থেকে বিতারিত করা হচ্ছে। দ্রুত এথেকে নিরসন ও ন্যায্য দাবি পূরন করার আহ্বান জানান।
কর্মবিরতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাস চন্দ্র হীরা, সহকারী অধ্যাপক ফারুক মিয়া, সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর বিপন ও সহযোগী অধ্যাপক আ: হান্নান খন্দকার।, ডঃ সুশীল নাহা, প্রফেসর খোন্দকার সায়েদুর রহমান, প্রফেসর নিশাত নাহার, মোঃ হুমায়ুন কবিরসহ কলেজের সকল শিক্ষক কর্মকর্তা।